Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 13:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: যশোরের চাঁচড়া এলাকা থেকে বাঘের চার বাচ্চাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আজ দুপুরে তাদের আটক করে যশোর জেলা পুলিশের একটি দল।

আটক দুজন হলেন কামরুজ্জামান বাবু (৩০) ও রানা মিয়া (২৮)।

একটি প্রাডো জিপে (ঢাকা মেট্রো ঘ ১৩-২৭৯০) তল্লাশি চালিয়ে বাঘ শাবকগুলো উদ্ধার করা হয়।

যশোর জেলার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান তাঁর কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রাজধানীর উত্তরা এলাকা থেকে বাঘের বাচ্চাগুলো আনা হয়। জিপের ভেতর কাঠের দুটি বাক্সে করে চালানটি সীমান্তবর্তী শার্শা উপজেলার এক ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল।

বাঘের বাচ্চাগুলো কোন প্রজাতির, তা জানতে জেলা বন কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধের আইনি ব্যবস্থা নেয়া হবে।

(এম আর / ১৩ নভেম্বর, ২০১৭)