Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 14:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: শততম টেস্টেও টসে হেরেছেন মুশফিকুর রহিম। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান দলনেতা রঙ্গনা হেরাথ।

এদিকে চার পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে ফিরেছেন সাব্বির রহমান, ইমরুল কায়েস এবং তাইজুল ইসলাম। অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের।

বাদ পড়েছেন মুমিনুল হক এবং তাসকিন আহমেদ। এছাড়া আগে থেকেই মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাসের না থাকাটা নিশ্চিত ছিল।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মোস্তাফিজুর রহমান।

(এমআইআর/ ১৫ মার্চ ২০১৭)