Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 07:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া বণিকপাড়া থেকে গৃহবধূ হাফেজা বেগম (৩০) ও মেয়ে সাদিয়া আক্তার (৫) নামে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী কবির হোসেন পলাতক রয়েছে। নিহত হাফেজা বেগম’র স্বামী পেশায় রিকশাচালক। তিনি নেশাগ্রস্ত হওয়ায় স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়পুরা উপজেলার চরমধুয়া গ্রামের রিকশাচালক কবির হোসেন পরিবার নিয়ে ঘোড়াদিয়া গ্রামের বণিকপাড়ায় দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। স্বামী কবির হোসেন ঠিকমতো কাজ না করে মাদকাসক্ত হয়ে পড়ায় গৃহবধূ হাফেজা বেগম ভিক্ষা করে সংসার চালাতেন। এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল।

মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা ঘরের দরজা বন্ধ ও কোনও সাড়া না পেয়ে ভেতরে গিয়ে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে নরসিংদী মডেল থানায় খবর দেয়।। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠান।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের গলায় শ্বাসরোধ করে হত্যার চিহ্ন পাওয়া গেছে। পলাতক স্বামী কবিরকে আটকের চেষ্টা করছে পুলিশ।

(এসএইচআর/ এসএএম/ ১৪ নভেম্বর ২০১৭)