Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘শেলটেক উইন্টার ফেস্টিভ্যাল-২০১৭’ শিরোনামে দেশের আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান শেলটেকের শীতকালীন আবাসন মেলা আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে।

মেলায় ক্রেতারা ঢাকার বিভিন্ন এলাকার ১৫ প্রকল্পের প্রায় আড়াই শ ফ্ল্যাট ও ৪০টি বাণিজ্যিক স্পেস ক্রয় করার জন্য বুকিং দিতে পারবেন।

মেলাটি হবে রাজধানীর ৫৫ পশ্চিম পান্থপথে শেলটেকের প্রধান কার্যালয়ে। মেলা উপলক্ষে ক্রেতারা ফ্ল্যাট কিংবা বাণিজ্যিক স্পেসে বুকিং দিলে ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড় পাবেন।

২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেলটেকের মেলা চলবে।

মেলার বিস্তারিত জানাতে শেলটেকের প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম. সেরাজ, পরিচালক তানভির আহমেদ ও সামিয়া সেরাজ।

(এম আর / ০৯ নভেম্বর, ২০১৭)