Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আজ বুধবার সারাদেশে পবিত্র আখেরি চাহার সোম্বা উদযাপিত হবে। ইসলামী ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বিকেল সাড়ে ৫টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে ওয়াজ করবেন ঢাকার নারিন্দাস্থ দারুল উলুম আহছানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন।

মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

(এমআইআর/ ১৫ নভেম্বর ২০১৭)