Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ১৬ নভেম্বর বৃহস্পতিবার শুরু হচ্ছে চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো ‘লেদারটেক বাংলাদেশ-২০১৭’। এতে চামড়াজাত পণ্যসহ এর সংশ্লিষ্ট যন্ত্রাংশ ও প্রযুক্তি প্রদর্শন করা হবে।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ‘লেদারটেক বাংলাদেশের’ ৫ম আসর। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

অংশগ্রহণকারী প্যাভিলিয়নগুলোর একটি বড় অংশজুড়ে থাকবে ভারত ও চীনের বিভিন্ন কোম্পানি। এছাড়া যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, মিসর, তুরস্ক, কোরিয়া, শ্রীলংকা ও হংকংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

প্রদর্শনীর দায়িত্বে থাকা আসক ট্রেড অ্যান্ড এক্সিভিশন্স লিমিটেডের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, এবারের প্রদর্শনীতে ১৫টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার শিল্প সংশ্লিষ্ট মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল ও অ্যাক্সেসরিজ উপস্থাপন করবে।

প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং কৌশলগত অংশীদার সেন্টার অব এক্সিলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড।

এছাড়া অন্যান্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি, কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন।

(এম আর / ১৫ নভেম্বর, ২০১৭)