Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 01:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ৫০০ বছরের পুরনো লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা এক ছবি রেকর্ড দামে বিক্রি হয়েছে। নিউ ইয়র্কে ‘স্যালভ্যাতো মুন্ডি’ বা বিশ্বের ত্রাণকর্তা নামে পরিচিত যিশু খ্রিস্টের এই ছবিটি চিত্রকর্মটির নিলামে চূড়ান্ত দাম ওঠে ৪০০ মিলিয়ন ডলার। বিভিন্ন ফি যুক্ত হয়ে এর মূল্য দাঁড়ায় ৪৫০ মিলিয়ন ডলার, যা ৩৭৬১ কোটি ৯৮ লাখ টাকার সমপরিমাণ।

নিলাম ঘর ক্রিস্টিতে টেলিফোনে নিলামে অংশগ্রহণ করে কিনে নেওয়া ক্রেতার পরিচয় জানা যায়নি। চিত্রকর্মটিতে দেখা যায়, যিশুখ্রিষ্ট এক হাত তুলে রয়েছেন, অন্য হাতে তিনি গোলাকার কাঁচের জিনিস ধরে আছেন।

ওই শিল্পকর্মটি যেকোনো চিত্রকর্মের ক্ষেত্রে এটিই সবচেয়ে বেশি দামে নিলামে উঠার রেকর্ড। যা নিয়ে ব্যাপক খুশি। লিওনার্দো দ্য ভিঞ্চি ১৫১৯ সালে মারা যান। তার প্রায় ২০টির মতো চিত্রকর্ম এখনো টিকে আছে। ধারণা করা হয়, এগুলোর মধ্যে ‘স্যালভ্যাতো মুন্ডি’ ১৫০৫ সালের কিছু পরে আঁকা হয়েছিল। আর এটি ব্যক্তিগত কারো সংগ্রহে ছিল বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে।

১৯৫৮ সালে লন্ডনে এই চিত্রকর্মটি ৬০ ডলারে বিক্রি হয়েছিল। ওই সময় ধারণা করা হয়েছিল শিল্পকর্মটি লিওনার্দো নিজে আঁকেননি। এটি তাঁর কোনো অনুসারীর আঁকা।

বিবিসির শিল্প বিষয়ক সংবাদদাতা ভিনসেন্ট দাউদ জানিয়েছেন, এই চিত্রকর্মটি লিওনার্দোরই আঁকা তা বিশ্বব্যাপী স্বীকৃত হয়নি।

একজন সমালোচকের অভিমত, চিত্রকর্মটি অনেক বার্নিশ ও ঘষামাজা করা হয়েছে। বহুবার এটি রঙ করা হয়েছে। এ কারণে এটি একই সঙ্গে নতুন ও পুরোনো মনে হয়।

তবে ক্রিস্টি দাবি করছে, চিত্রকর্মটি অকৃত্রিম। বিংশ শতাব্দীতে এই চিত্রকর্ম পুনঃআবিষ্কারকে বড় ঘটনা হিসেবে বর্ণনা করছে ক্রিস্টি।

(এম আর / ১৬ নভেম্বর, ২০১৭)