Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার অবিলম্বে দেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

নেতারা ন্যূনতম মূল মজুরি ১০ হাজার এবং মোট মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছেন।

একই সঙ্গে অন্যান্য গ্রেডের মজুরি ও সোয়েটারের পিসরেট আনুপাতিক হারে বৃদ্ধির দাবিও জানান। নেতারা বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধগতি ও বাড়ি ভাড়াসহ জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গত দুই বছর ধরে গার্মেন্ট শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছে।

নেতারা বলেন, গণমাধ্যমের খবরে প্রকাশ মালিক সমিতি মজুরি বৃদ্ধি করে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার জন্য সরকারের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে, যা ইতিবাচক এবং শ্রমিক পক্ষের দাবির যৌক্তিকতা প্রতিষ্ঠা করে।

(এম আর / ১৬ নভেম্বর, ২০১৭)