
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারীর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।
গত ১৬ই নভেম্বর, ২০১৭ ইং তারিখ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী, সদস্য গকুল চাঁন দাস ও বোরহান উদ্দিন আহমেদ, এফবিসিসিআই-এর প্রথম ভাইস-প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিভিন্ন এসোসিয়েশন, চেম্বারের প্রতিনিধিবৃন্দ, বীমা কোম্পানীর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট ও নিটোল ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান এ কে এম মনিরুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলেই দেশের বীমা শিল্পের উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং অর্থ মন্ত্রণালয় এর সহযোগিতায় বীমা শিল্পের নতুন দিগন্তের সূচনা হবে বলে সকলেই আশা প্রকাশ করেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের চেয়াম্যান জনাব মোঃ শফিকুর রহমান পাটোয়ারী বীমা শিল্পের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে দেশের অর্থনীতির উন্নয়ন সূচক বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিসি-বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, মেঘনা লাইফ ও কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানীর জনাব নিজাম উদ্দিন আহমেদ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান আফতাব-উল-ইসলাম, এফসিএ, চ্যার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান উপাধ্যক্ষ মোঃ আব্দুস সহিদ, এমপি, বেষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অবঃ), আইডিআরএ এর সাবেক সদস্য নুরুল ইসলাম মোল্লা, ইউনিয়ন ইন্স্যরেন্স সাবেক চেয়ারম্যান ও বিআইএ-এর নির্বাহী কমিটির সম্মানীত সদস্য মোজাফফর হোসেন পল্টু, এফবিসিসিআইএ-এর সাবেক প্রেসিডেন্ট আকরাম উদ্দিন আহমেদ, আইডিআরএ-এর সম্মানীত সদস্য গোকুল চাঁন দাস এবং বোরহান উদ্দিন আহমেদ প্রমুখ।
বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য ও কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ পাভেল আইডিআরএ’র চেয়ারম্যানের জীবনী আলোচনা করেন।
তিনি তাঁর বক্তব্যে বীমা শিল্পের সাথে জড়িত সকলকে এই শিল্পের তথা জাতীয় উন্নয়নে সহযোগিতা করার আহবান জানান।
বিআইএ-এর প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারপারসন প্রফেসর রুবিনা হামিদ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিআইএ এর সেক্রেটারী জেনারেল নিশীথ কুমার সরকার।
(এসএএম/ ১৮ নভেম্বর ২০১৭)