Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 03:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর শীর্ষ নির্বাহীদের নিয়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক্সিকিউটিভ ডেভেলপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮ নভেম্বর ২০১৭, শনিবার আল-আরাফাহ্ টাওয়ারের সভাকক্ষে এ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড (চলাতি দায়িত্ব) এবিএম জহুরুল হুদা।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা। এক্সিকিউটিভ ডেভেলপ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ শওকাতুল আলম, যুগ্ম পরিচালক একেএম নুরুন্নবী ও মোঃ খায়রুল এনাম। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪০ জন উর্ধ্বতন কর্মকর্তার অংশগ্রহনে পরিচালিত অর্ধ-দিনব্যাপী প্রোগ্রামে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিমসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহিবৃন্দ।

(এসএএম/ ১৮ নভেম্বর ২০১৭)