Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 13:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদ থেকে হঠাৎ করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শশাঙ্ক মনোহর। যোগদানের মাত্র ৮ মাসের মধ্যেই এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন এই সাবেক ভারতীয় ক্রিকেট প্রধান। আর এর পেছনে তিনি ব্যক্তিগত সমস্যাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে দেওয়া চিঠিতে মনোহর লিখেছেন, ‘বোর্ডের সব কাজেই আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলোতে আমি পক্ষপাত থেকে দূরে ছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এই পদ আর ধরে রাখা সম্ভব নয়। তাই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে আমাকে সহযোগিতার জন্য আইসিসির সব পরিচালক, ম্যানেজম্যান্ট ও স্টাফকে ধন্যবাদ জানাই। আমি আইসিসির সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’
২০১৬ সালের মে মাসে দুই বছরের মেয়াদে এই পদে আসীন হয়েছিলেন। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেছেন।

 

(ইউএম/ ১৫ মার্চ ২০১৭)