Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 Jun 2026 20:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের (২০১৭-১৮) স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় ৬টি অনুষদের অধীনে ২২টি বিভাগের ১ হাজার ৩৭৫টি আসনের বিপরীতে ৩২ হাজার ২১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। যা গত বছরের চেয়ে ৮ হাজার ২১৪ জন বেশি। ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২৪ জন করে শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. ফয়সল মাহমুদ রুমি জানান, এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে হচ্ছেনা। তবে স্ব স্ব ইউনিটে পরীক্ষা দেয়ার মাধ্যমে শাখা পরিবর্তন ফি প্রদান স্বাপেক্ষে শিক্ষার্থীদের অন্য ইউনিটের বিভাগসমূহে ভর্তির সুযোগ থাকছে। পরীক্ষার জন্য এবার মোট ৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিটের ৫৩০টি আসনের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ৩’শ আসনের পরীক্ষা একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরদিন সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অন্যন্য কেন্দ্রগুলো হলো নগরীর সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি আলেকান্দা কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ।

(এমআইআর/ ২০ নভেম্বর ২০১৭)