Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 01:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জিম্বাবুয়ের গৃহবন্দী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপরে পদত্যাগের জন্য ব্যাপক চাপের মাঝেও, তিনি ক্ষমতা ছাড়েছন না বলে এক ঘোষণায় জানিয়ে দিয়েছেন। জাতীর উদ্দেশে দেয়া এক টেলিভিশনে ভাষণে পদত্যাগ করার ঘোষণা দেবার বদলে উল্টো আসন্ন কংগ্রেসে নিজের জানু-পিএফ পার্টিকে নেতৃত্ব দেবার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি।

সরাসরি প্রচারিত ভাষণে তিনি বলেন, আসছে ডিসেম্বরে তার পার্টির কংগ্রেসে তিনি সভাপতিত্ব করবেন। তিনি বলেন, এখন থেকে কয়েক সপ্তাহের মধ্যে কংগ্রেসে আমি সভাপতিত্ব করবো। এটি অবশ্যই কারো দ্বারা পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয়। জনগণের চোখে এর ফলাফলকে আপসের মত করে দেখানো ঠিক হবে না।

নিজের পার্টির কংগ্রেসে নেতৃত্ব দেবার আকাঙ্ক্ষা প্রকাশ করলেও মুগাবেকে তার পার্টি আগেই বরখাস্ত করেছে এবং পদত্যাগ করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে অর্থাৎ সোমবার দুপুর পর্যন্ত সময় পাচ্ছেন তিনি। পদত্যাগ না করলে তাকে অভিশংসনেরও হুমকি দিয়েছে দলটি।

সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নেবার পর থেকেই মুগাবের ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এর পরও তিনি টেলিভিশনের ভাষণে পদত্যাগ না করার ঘোষণা দেয়ায় মুগাবের সাবেক মিত্ররা নিন্দা জানিয়েছেন। এই ঘোষণার প্রতিবাদে বিরোধীরা আবারো রাজপথে নেমে আসবে বলে তারা মনে করছেন।

দু’সপ্তাহ আগে মুগাবে সাবেক ভাইস-প্রেসিডেন্ট নানগাগওয়াকে বরখাস্ত করেন। এর পর থেকেই জিম্বাবুয়েতে নাটকীয় সব ঘটনা ঘটতে থাকে। ৯৩ বছর বয়সী মুগাবে যেন তার স্ত্রী গ্রেসকে ভাইস-প্রেসিডেন্ট করতে না পারেন সেজন্য সামরিক বাহিনী হস্তক্ষেপ করে।

(এমআইআর/ ২০ নভেম্বর ২০১৭)