Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 03:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইয়ামাহার স্পোর্টস বাইক ওয়াইজেডএফ-আর-১৫ এর ভার্সন থ্রি আগামী বছরের শুরুতে বানিজ্যিকভাবে বাংলাদেশের বাজারে আসছে। নতুন এই ভার্সনে থাকছে বেশ কিছু পরিবর্তন।এতে বাইকটি আরও আকর্ষণীয় হবে।

আর-১৫ এর ভার্সন থ্রিতে থাকছে টুইন হেডল্যাম্প। এর আসনেও পরিবর্তন আসছে। এতে স্লিট সিট ব্যবহার করা হবে। এছাড়াও বাইকটির ফুয়েল ট্যাংকেও অভিনবত্ব থাকবে।

নতুন আর-১৫ এ থাকছে এলসিডি ডিজিটাল ডিসপ্লে সম্বলিত স্পিডোমিটার। থাকছে গিয়ার পজিশন ও ইন্ডিকেটর। এছাড়াও স্পিডোমিটারে স্পিড রেকর্ডার এবং শিফট লাইট প্রদর্শিত হবে।

আর-১৫ এর ভার্সন টু’র মতই ভার্সন থ্রিতে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন থাকছে। বাইকটিতে ১৫৫ সিসির ইঞ্জিন সংযোজন করা হবে। এতে থাকছে সিক্স স্পিড গিয়ার বক্স।

নতুন এই ভার্সনের ইঞ্জিন হবে ২ হর্স পাওয়ারের চেয়েও বেশি ক্ষমতার।

(এম আর / ২০ নভেম্বর, ২০১৭)