Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 01 Nov 2026 05:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা ও উদ্যোক্তাদের শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহের বিষয়ে বাস্তব জ্ঞানার্জনে সহায়তা করছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় আগামী ২ ডিসেম্বর সিলেটের হোটেল স্টার প্যাসিফিকের ৮ম ফ্লোরে দরগা গেটে বিনিয়োগ শিক্ষা সম্মেলন করবে সংস্থাটি।

বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন কনফারেন্সটি উদ্বোধন করবেন।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,  দিনব্যাপি এই কনফারেন্সটি দুই পর্বে বিভক্ত থাকবে। যা সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিলেটে স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা সর্ম্পকে ধারণা প্রদান ও উদ্যোক্তাদেরকে শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহের বিষয়ে বাস্তব জ্ঞানার্জনে সহায়তা করার লক্ষে এই সম্মেলন আয়োজন করা হবে।

আরও জানা গেছে, কনফারেন্স চলাকালে একইস্থানে গ্রাইন্ড ফ্লোরে বিনিয়োগ শিক্ষা মেলা ২০১৭ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। যা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় অংশগ্রহনে আগ্রহী প্রতিষ্ঠান সমূহকে স্টল বরাদ্দের জন্য মোহাম্মদ নাজিম বিন নজরুল, ব্রাঞ্চ ইনচার্জ, চট্টগ্রাম স্টক একচেঞ্জ, মোবাইল নং ০১৭২৬৬৬০৫০৬ এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।

মেলায় শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করছে বিএসইসি ।

(এসএএম/ ২১ নভেম্বর ২০১৭)