Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 02:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: অবশেষে পদত্যাগ করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশটির পার্লামেন্টের স্পিকার জ্যাকব মুডেন্ডার বরাত দিয়ে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জ্যাকব মুডেন্ডাকে দেয়া এক চিঠিতে মুগাবে বলেছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

এই ঘোষণা এমন এক সময় আসলো যখন পার্লামেন্টে এমপিরা মুগাবে অভিশংসনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।

গত সপ্তাহে সামরিক বাহিনী রাষ্ট্রের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর মুগাবে এক টিভি ভাষণে পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন।

জিম্বাবুয়ে ১৯৮০ সালে স্বাধীন হবার পর থেকেই তিনি ক্ষমতায় ছিলেন।

(এমআইআর/ ২২ নভেম্বর ২০১৭)