Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 21:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের রাইটের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সংস্থাটির ৬০০ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এর ফলে আইএফআইসি ব্যাংক ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়তে পারবে। কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

বিএসইসি সূত্রে জানা গেছে, ১০ টাকা মূল্যে কোম্পানিটি ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা পুজিবাজার থেকে উত্তোলন করবে। এর মাধ্যমে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা এবং ব্যাসেল ৩-র আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

৩০ জুন, ২০১৬ তারিখে অর্থবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৬১ পয়সা। আর এনএভি ২৪ টাকা ৩৮ পয়সা।

এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 

(ইউএম/ ১৫ মার্চ ২০১৭)