Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 06:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা, ডেস্ক: চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। গতকাল শুক্রবার বার্সেলোনায় এক অনুষ্ঠানে তার হাতে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কার তুলে দেয়া হয়।

এর আগে তিনি ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন ২০১০, ২০১২ ও ২০১৩ মৌসুমে। যৌথভাবে সবচেয়ে বেশি চারবার এই পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা। তার সমান চারবার এই পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোও।

গত মৌসুমে লা লিগায় ৩৭ গোল করে মেসি। পর্তুগিজ লিগে ৩৪ গোল করে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন স্পোর্টিং সিপির বাস দস্ত। ৩১ গোল নিয়ে সেরা তিনে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের পিরেরে-এমরিক অবামেয়াং। চারে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি (৩০ গোল), পাঁচে আছেন বার্সেলোনার লুইস সুয়ারেজ (২৯ গোল)।

(এমআইআর/ ২৫ নভেম্বর ২০১৭)