Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 00:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিসরের সিনাই উপদ্বীপে শুক্রবার একটি মসজিদে এক নজিরবিহীন জঙ্গি হামলায় ঘটনা ঘটেছে। এ হামলায় ২৩৫ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে, আরো ১০৯ জন আহত হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন আল আহরাম পত্রিকার ওয়েবসাইট রিপোর্টে এ কথা বলা হয়।

কর্মকর্তারা বলেছেন, গোলযোগপূর্ণ এই উপদ্বীপের একটি মসজিদে শুক্রবারের জুমার নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ওপর জঙ্গিরা বোমা হামলা ও গুলি চালায়। এই এলাকায় ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে কর্তৃপক্ষের লড়াই চলছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটিতে তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানানো হয়।

(এমআইআর/ ২৫ নভেম্বর ২০১৭)