
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭টি সরকারি কলেজের ২০১৫ সনের চতুর্র্থ বর্ষ বিএ/বিএসএস/বিএস্সি ও বিবিএস অনার্স পরীক্ষার ফল গতকাল শনিবার প্রকাশিত হয়েছে।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,আগামী ১০ ডিসেম্বরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ফি প্রদান সাপেক্ষে স্ব স্ব কলেজ থেকে সাময়িক সনদ ও নম্বরপত্র সংগ্রহ করা যাবে।
অনলাইনে সনদ ও নম্বরপত্রের ফি প্রদান প্রক্রিয়া www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
(এমআইআর/ ২৬ নভেম্বর ২০১৭)