
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের ইউনেস্কো মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করায় নরসিংদীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত গতকাল শনিবার সকালে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার, বয়েজ স্কাউট, গালর্স গাইড, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সামা
জিক সাংস্কৃতিক ও নাট্য প্রতিষ্ঠানেরপ্রতিনিধি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের লোকজন ব্যানার, ফেষ্টুন, বাদ্যযন্ত্র সহকারে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে গিয়ে সমাবেশে মিলিত হয়।
নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সুসজ্জিত মঞ্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন সম্প্রচার করা হয়। এর আগে বঙ্গবন্ধু প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুলিশ সুপার আমেনা বেগম, আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।
এছাড়াও শিবপুর উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়। এত বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাহাবুবুর রহমান ভূঁইয়া, সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল।
(এসএইচআর/এসএএম/ ২৬ নভেম্বর ২০১৭)