Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) দু’দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০১৭ (এবিসি-২০১৭) শুরু হয়েছে।

আজ রোববার থেকে শুরু হয়ে দুই দিনব্যাপী এ বার্ষিক ব্যাংকিং সম্মেলন শেষ হবে আগামীকাল ২৭ নভেম্বর সোমবার।

বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিআইবিএম সূত্র জানায়, এবারের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে চারটি প্লানারি সেশনে ২০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দেশী-বিদেশী বিশেষজ্ঞ, ব্যাংকার,গবেষক এবং শিক্ষার্থীরা এসব সেশনের আলোচনায় অংশগ্রহণ করবেন। দুই দিনের সম্মেলনে ছয় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত থাকার কথা রয়েছে। বার্ষিক ব্যাংকিং সম্মেলনে সহযোগিতা করছে ইউএনসিডিএফ। এছাড়াও আছে কিউ ক্যাশ, এনরুট এবং আমরা নেটওয়ার্ক।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে-বণিক বার্তা, ঢাকা ট্রিবিউন এবং চ্যানেল ২৪।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এ অনুষ্ঠানটি আয়োজন করছে বিআইবিএম।

(এসএএম/ ২৬ নভেম্বর ২০১৭)