Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 06:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা, ডেস্ক: ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিওনেল মেসির গোল বাতিল হওয়ার পর থেকেই শুরু হয়েছে পুরোনো বিতর্ক। কারণ স্প্যানিশ লা লিগার মতো এত বড় লিগে নেই ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি ও গোললাইন প্রযুক্তি।

বিতর্ক হলেও এই মৌসুমেই দ্রুত এ নিয়ে কোন ব্যবস্থা নেওয়ার ইচ্ছা নেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের!

রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে গোল করেছিলেন বার্সেলোনার মেসি। বলটি গোললাইন অতিক্রম করলেও রেফারি বাতিল করে দিয়েছেন সেই গোল! সেই সময় মেসি ভ্যালেন্সিয়া গোলরক্ষক নেতোকে বোকা বানিয়ে বল ঠিকই পাঠিয়েছিলেন জাল বরাবর। প্রথমবার সুযোগ ফসকে গেলেও দ্বিতীয়বার বল নিজের আয়ত্তে আনতে যান নেতো। কিন্তু ততক্ষণে বল অতিক্রম করে গেছে গোললাইন!

তবে কিছু কৌশলগত কারণেই ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির প্রযুক্তি নিয়ে চুপ হয়ে আছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কারণ নতুন এই প্রযুক্তি নিয়ে চুক্তিতে যেতে হবে তাদের। আর সেটির অনুমোদন লাগবে ফিফার।

এদিকে গতকাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছে আগামী মৌসুমেই ব্যবহার করা হবে এই ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি ও গোললাইন প্রযুক্তি।

(কেএইচকে / ২৮ নভেম্বর ২০১৭)