Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 06:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জেলার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্য চর এলাকায় র‌্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে তিন জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে।

বোমা বিস্ফোরণে নিহত জঙ্গিরা জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

উপজেলার মধ্যচর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের।
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৩টি আইডি (হাতে তৈরি গ্রেনেড), ৭টি ডেটেনেটর, ১২টি পাওয়ার জেল এবং ২টি অবিষ্ফোরিত বোমা, বেশকিছু বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, র‌্যাব সদস্যরা সোমবার গভীর রাত থেকে সন্দেহজনক বাড়িটি ঘিরে রাখে। রাতে মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় জঙ্গিরা ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে।

বাড়ির ভেতরে বেশকিছু বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর খড়ের তৈরি বাড়িতে আগুন ধরে যায়।
এদিকে মঙ্গলবার সকালে র‌্যাব সদস্যরা ওই বাড়ির মালিক রাশিকুল ইসলাম, তাঁর স্ত্রী নাজমা বেগম ও শ্বশুর মো. খুরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

র‌্যাব সূত্র জানায়, ১৫ দিন আগে দুজন পাখি দেখার কথা বলে প্রত্যন্ত চরাঞ্চলের বাড়িটি ভাড়া নেন। এ বাড়ির আশপাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে কোনো বাড়িঘর নেই। বাড়িওয়ালা রাজশাহীর গোদাগাড়ীতে থাকেন। চরের ওই বাড়িটি তারা গরু-মহিষ রাখার কাজে ব্যবহার করতেন।

(এমআইআর/ ২৮ নভেম্বর ২০১৭)