
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে জনবন্ধু মেয়র লোকমান হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর বুধবার নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মাধবদী পৌরসভা দল ১-০ গোলে নরসিংদী সদর উপজেলা দলকে পরাজিত করে।
নরসিংদী পৌরসভা ও নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুরস্কার বিতরন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক) এমপি।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে ফাইনালে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন নরসিংদী-২ সংসদীয় আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, নরসিংদী পৌরসভার মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, ঘোড়াশাল পৌরসভার মেয়র মোঃ শরীফুল হক শরীফ, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোকমান হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক ও নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী শাহিনুল ইসলাম ভূইয়া শাহিন, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, নরসিংদী সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ সফর আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আফতাব উদ্দিন ভূইয়া প্রমুখ।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী এবং বিজিত উভয় দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
(এসএইচআর/এসএএম/ ৩০ নভেম্বর ২০১৭)