Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 11:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  অনলাইন হোটেল বুকিং এর জন্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য সেবাদাতা প্রতিষ্ঠান আমার রুম ডট কম-এর নতুন সহযাত্রী হিসেবে যুক্ত হয়েছে কনসিটো পিআর। এক্সক্লুসিভ পাবলিক রিলেশন সহযোগিতা দেওয়ার জন্য সম্প্রতি, গুলশানে আমার রুম ডট কম-এর কার্যালয়ে কনসিটো পিআর এবং আমার রুম-এর মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি সাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফোসাপেক্স লিমিটেড (আমার রুম ডট কম)-এর সিইও এন্ড ডিরেক্টর মো. ইমরুল হাসান, বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট ম্যানেজার এহসানুল হক, কনসিটো পিআর- এর চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান এবং বিজনেস লিড এন্ড হেড অব কমিউনিকেশন মো. জাকারিয়া রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনফোসাপেক্স লিমিটেড (আমার রুম ডট কম)-এর সিইও এন্ড ডিরেক্টর মো. ইমরুল হাসান বলেন, “বিশ্বস্ত জনসংযোগ কার্যক্রমের জন্য কনসিটো পিআরকে পেয়ে আমরা সত্যিই খুব খুশি। তাদের সাথে নিয়ে আমরা আগামীতে একটি ফলপ্রসু যাত্রার প্রত্যাশা করি”। কনসিটো পিআর-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান বলেন, “দেশের ভ্রমণ খাত একটি খুবই চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি। আমার রুম ডট কমকে সহযোগিতার মাধ্যমে আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অত্যন্ত উদ্দীপ্ত। আশা করি, আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব”।

(এসএএম/ ০৩ ডিসেমব্র ২০১৭)