Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 07:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বেসরকারি খাতে দেশে নতুন প্রজন্মের ফারমার্স ব্যাংক লিমিটেড মুলধন ঘাটতিতে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসছে।

৩০ সেপ্টেম্বর ২০১৭ সময়ের প্রান্তিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ঋণ কেলেঙ্কারিতে জর্জরিত ফারমার্স ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৭৫ কোটি টাকা। অনিয়ম, দুর্নীতি আর নানা অব্যবস্থাপনায় যাচাই-বাছাই ছাড়াই নামসর্বস্ব প্রতিষ্ঠানকে দেয়া ঋণ আদায় করতে পারছে না ব্যাংকটি। এ বিষয়ে সম্প্রতি উদ্বেগ দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে অপসারনের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে এসব কেলেঙ্কারির বোঝা নিয়ে পদত্যাগ করেছেন ব্যাংকটির চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর।

(এসএএম/ ০৪ ডিসেম্বর ২০১৭)