Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 05:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর ২০১৭ তারিখে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, ওইদিন বেলা ১২টায় রাজধানীর গুলশান-২ এর ৯০নং রোডের ৩৭ নম্বর ডেল্টা লাইফ টাওয়ারের করভেনশন হলে অনুষ্ঠিত হবে কোম্পানিটির এ সভা। সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনীতে বিনিয়োগকারীদের সম্মতি ও অনুমোদন নেওয়া হবে। পাশাপাশি আলোচ্য সময়ে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন এবং আর্টিকেল অব এসোসিয়েশন অনুযায়ি কোম্পানির পরিচালক নির্বাচন করা হবে। এছাড়াও আগামী বছর অর্থাৎ ২০১৮ সালের জন্য অডিটর নিয়োগ সংক্রান্ত বিষয়াদিসহ কোম্পানির ব্যবসায়িক বিষয়াদি নিয়ে আলোচনা হবে।

আমরা নেটওয়ার্কস ৩০ জুন,২০১৭ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৯ নভেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬.৮৮ টাকা।

চলতি বছরেই কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়।

(এমআইআর/ এসএএম/ ০৬ ডিসেম্বর ২০১৭)