Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 00:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নরসিংদীতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির ৭৮ তম জন্মবার্ষিকি পালিত হয়েছে। শেখ ফজলুল হক মনির জন্মদিন উলক্ষে ৪ নভেম্বর সোমবার সন্ধ্যায়  নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মতিন জেলা যুবলীগেরে সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এয. আমজাদ হোসেন, জেলা ক্রিড়া সংস্থারর কোষাধ্যক্ষ ও জেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, নরসিংদী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর পরিচালাক, মোমেন সরকার, নরসিংদী  জেলা ছাত্রলীগ নেতা ইছাক খলিল বাবু।

নরসিংদী জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম নেওয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর যুবলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জি: সোহেল ভূঁইয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো: আল মামুন ভূঁইয়া, পৌর কাউন্সিলর ইয়াছমিন সুলতানা  ও জেলা জেলা যবলীগ নেতা শফিকুল ইসলাম শফিকসহ যুবলীগের বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

পরে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৮ তম জন্মদিন পালন করা হয় ।

সভায় আগামী ১৩ ডিসেম্বর নরসিংদীতে যুবলীগ আয়োজিত জনসভাকে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. দিপু মনি।

(এসএইচআর/এসএএম/ ০৫ ডিসেম্বর ২০১৭)