Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 11:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি পর্যটন মৌসুমে নির্দিষ্ট হোটেল ও রিসোর্টে বুকিং এবং অনলাইনে এয়ার টিকেটের দাম বিকাশে পেমেন্ট করলে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

সম্প্রতি বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নভেম্বরের শেষার্ধে শুরু হওয়া এই অফারটি চলবে ডিসেম্বর ৩১ পর্যন্ত। বিকাশের এই অফারের সাথে যুক্ত রয়েছে ২১টি হোটেল ও রিসোর্ট এবং ২টি অনলাইন টিকেটিং প্রতিষ্ঠান।

এই অফারে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড স্পা, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল দ্য কক্স টুডে, সাইরু হিল রিসোর্ট, নভেম ইকো রিসোর্ট, রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, সি ক্রাউন হোটেল, প্রাসাদ প্যারাডাইস, ব্র্যাক সিডিএম রাজেন্দ্রপুর, গ্রীনভিউ রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, নক্ষত্রবাড়ী রিসোর্ট, হোটেল শ্রীমঙ্গল ইন, সুইস ভ্যালি রিসোর্ট, নিসর্গ ইকো রিসোর্ট, হোটেল দ্য বিচ ওয়ে টোটাল, গোজায়ান ডটকম এবং টিকেটশালা ডটকম।

বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, ‘বিকাশের এই অফার আমাদের গ্রাহকদের শুধু একটি সাশ্রয়ী ভ্রমণ প্যাকেজ উপহারই দিচ্ছে না বরং তারা বিকাশ ব্যবহার করে ঘরে বসেই সম্পূর্ণ ঝামেলাহীনভাবে পেমেন্ট করতে পারছেন, দিন-রাত যেকোনো সময়। এই অফার আমাদের গ্রাহকদের চমৎকার ও সাশ্রয়ী একটি ভ্রমণ পরিকল্পনা করতে সহায়তা করবে বলেই আমাদের প্রত্যাশা।’

(এসএএম/ ০৬ ডিসেম্বর ২০১৭)