Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 04:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা, ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পুরস্কার পাওয়ার পর দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারলাইন্স সার্ভিস ইনসেনটিভ স্কিম পে আউট-২০১৬’ পুরস্কার অর্জন করেছে।

বিমান বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) জানানো হয়, নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ এবং উন্নত যাত্রীসেবার জন্য মূলত এই পুরস্কার দেওয়া হয়েছে। চাঙ্গি বিমান বন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনটাইম ডিপার্চারের হার ৯৯ দশমিক ০৩ শতাংশ।
এই অর্জনের কারণে বিশেষ কর সুবিধা পেয়েছে বিমান। চাঙ্গি বিমানবন্দর বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিমানবন্দর। বিশ্বের ৬৭টি এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে তাদের ফ্লাইট অপারেট করে থাকে।
বিমান বাংলাদেশ ১৯৭৮ সাল থেকে ঢাক-সিঙ্গাপুর-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে সপ্তাহের প্রতিদিনই এরুটে একটি করে ফ্লাইট চলাচল করছে। প্রতিটি ফ্লাইটে ৯৫ শতাংশ আসনে যাত্রী বহন করছে বিমান। বর্তমানে বিমানের অন্যান্য উড়োজাহাজের পাশাপাশি অত্যাধুনিক ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সুবিধা সম্বলিত ব্রান্ড নিউ নতুন প্রজন্মের দুইটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে পরিচালিত হচ্ছে।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের এই পুরস্কার নিঃসন্দেহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এক অনন্য সম্মান। এই অ্যাওয়ার্ড যাত্রী সেবার মান উন্নয়নে বিমানের সুদৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন বলে বিমান বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

(ইউএম/ ১৬ মার্চ ২০১৭)