
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। সদ্য সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬৮ লাখ ৪২ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহজুড়ে ৩ কোটি ৪২ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাপ্তাহিক লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪.৭৬ শতাংশ, ওয়ের্স্টান মেরিন শিপইর্য়াডের ১৪.৪০ শতাংশ, সেন্টাল ফার্মাসিটিক্যালের ১১.১৬ শতাংশ, স্টার্ন্ডাড ব্যাংকের ১০.৪৭ শতাংশ, পূবালী ব্যাংকের ১০.২৫ শতাংশ, আনোয়ার গ্যালাভারাইজিংয়ের ৯.৫৭ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৮.৫৫ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৭.৯১ শতাংশ ও এবি ব্যাংকের ৭.৫৪ শতাংশ শেয়ার দর কমেছে।
(এমআইআর/ ০৯ ডিসেম্বর ২০১৭)