Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 07:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ও পাস কোর্সের ভর্তি পরীক্ষার ফল আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপাচার্য দপ্তর সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

গত ১ ডিসেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ৯ ডিসেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

(আরআর/১১ ডিসেম্বর ২০১৭)