Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 06:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বন্দরনগরী চট্টগ্রামের টেরীবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫৩তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

১ ডিসেম্বর ২০১৭, সোমবার ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্জ আহামেদুল হক এবং পরিচালক আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসানী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিনিয়র সভাপতি বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক আবদুল মালেক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১১ ডিসেম্বর ২০১৭)