Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 15:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: টি-২০ ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের পঞ্চম আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮টি ছক্কা মারেন রংপুর রাইডার্সের গেইল। ফলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়ে ফেলেন তিনি। অবশ্য নিজের রেকর্ড ভেঙ্গেই নয়া বিশ্বরেকর্ডের জন্ম দিলেন গেইল।

এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ডটি ২০১৩ সালে করেছিলেন গেইল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭টি ছক্কা মেরেছিলেন তিনি। ঐ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমে ৬৬ বলে ১৩টি চার ও ১৭টি ছক্কায় অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল।

আজ ছক্কায় রেকর্ড গড়া ইনিংসে শেষ পর্যন্ত ৬৯ বলে ১৪৬ রান করেন গেইল। ১৮টি ছক্কার পাশাপাশি ৫টি চারও মারেন তিনি।

(এমআইআর/ ১৩ ডিসেম্বর ২০১৭)