Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 22:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বার্ষিক পরীক্ষা দেওয়া হলো না রাসেল (১৩) এর। পরীক্ষা দিতে যাবার পথেই এক মর্মান্তিক সড়ক দূরঘটনায় প্রাণ হারায় নরসিংদীর কারারচর মৌলবী তোফাজ্জাল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র রাসেল। সে নরসিংদীর ভেলানগর বাজারের কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্র্শী সূত্রে জানা যায়, বুধবার (১৩ ডিসেম্বর) সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় কারারচর মৌলবী তোফাজ্জাল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র রাসেল রিক্সা যোগে  পরীক্ষা দেওয়ার উদ্ধেশ্যে বাড়ী থেকে স্কুলে যাবার পথে পিছন দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক রিক্সাটিকে ধাক্কা দিলে রিক্সার এক্সেল ভেঙ্গে যায় এবং রিক্সা যাত্রী রাসেল ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনায় রিক্সা চালক আহত হয়। রিক্সা চালকের নাম পরিচয় জানা যায়নি। সে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার পর পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাকক ড্রাইভার পালিয়ে যায়। । দূর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে নিহত ও আহতদের উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েই নিহত স্কুল ছাত্রের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং আ্হত রিক্সা চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠায়।

(এসএইচআর/এসএএম/ ১৩ ডিসেম্বর ২০১৭)