Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 02:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট ব্যাপী মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী শহরের জেলখানা মোড় থেকে শিক্ষাচত্বর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ব্যাপী রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মোমবাতি হাতে নিয়ে হাজার হাজার লোক শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।

মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের নারী-পুরুষরা অংশগ্রহণ করে।

এ সময় নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুব হাসান শাহীন, অতিরিক্ত জেলা মেজিষ্ট্যাট মো: সাইফুল ইসলাম,  নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল প্রমুখ মোমবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহন করেন। মোমবাতি প্রজ্জ্বলনের সময়ে ৫ মিনিট শহরের বৈদুতিক সংযোগ বন্ধ রাখা হয়।

সকলের হাত মোমবাতি জ্বলছে এমন দৃশ্য দূর থেকে দেখে মনে হয়েছে ৫ মিনিটের জন্য দাঁড়িয়ে আছে গোটা নরসিংদী শহর।

(এসএইচআর/এসএএম/ ১৪ ডিসেম্বর ২০১৭)