Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 08:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রূপালী ব্যাংক লিমিটেড।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো.আতাউর রহমান প্রধানের নেতৃত্বে এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের  উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, মোরশেদ আলম খন্দকার, মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, এবনুজ জাহান, আলতাফ হোসেন, মো.মাঈন উদ্দিন , অরুন কান্তি পাল, মামুনুর রশীদসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও  ব্যাংকের বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৭ ডিসেম্বর ২০১৭)