Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 06:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

চট্টগ্রাম প্রতিনিধি, বিনিয়োগবার্তা: চট্টগ্রামের সদ্য প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে গিয়ে পদদলিত হয়ে ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

চট্টগ্রাম নগরের রিমা কমিউনিটি সেন্টারে সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। কুলখানি উপলক্ষে সেখানে মেজবানের আয়োজন করা হয়েছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাগেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম পদদলিত হয়ে ১০জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

১৫ ডিসেম্বর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী (৭৩) মারা যান।

১৯৯৪ সাল থেকে টানা তিনবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দিন চৌধুরী। জনপ্রিয় এই সাবেক মেয়রের বাড়ি চট্টগ্রামের ষোলো শহরে। তাঁর বাসার গলিটি চট্টগ্রামবাসীর কাছে ‘মেয়রের গলি’ হিসেবে পরিচিত।

(এমআইআর/ ১৮ ডিসেম্বর ২০১৭)