Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 12:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মুন্সিগঞ্জের লৌহজংয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫৪তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

১৮ ডিসেম্বর ২০১৭, সোমবার ব্যাংকের পরিচালক আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা সাউথ জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুর হাসান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, বিশিষ্ট শিল্পপতি ও ভবন মালিক আতাউর রহমান খান (তপন খান), যুক্তরাজ্যের ব্যবসায়ী ফিলিপ চার্লস লুইস এবং ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ জাকিউল্লাহ্ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৮ ডিসেম্বর ২০১৭)