Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 19:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

গতকাল শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলে ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আরাস্তু খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাবুদ পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম, হেলাল আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম, বোরহান উদ্দিন আহমেদ, প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি ও ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আব্দুল হামিদ মিঞা ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরগণ, ঊর্ধতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীমম/ ১৮ মার্চ ২০১৭)