Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 14:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সাথে ডিএসই ব্রোকারেজ এসোসিয়েশনের (ডিবিএ) পরিচালনা পর্ষদ এক বৈঠক করেছেন।

গত ১৭ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের সুশাসন, বাজার উন্নয়ন, পণ্যের বৈচিত্রতার জন্য ইটিএফ, ডেরিভেটিবস চালু, বুক-বিল্ডিং মেশডের উন্নয়ন, স্মল ক্যাপ মার্কেট, ওটিসি মার্কেট এবং রিস্ক বেইজড ক্যাপিটাল ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এসময় এসইসি’র চেয়ারম্যান পুঁজিবাজারের উন্নয়নে ডিবিএ আরও বেশি সক্রিয় হবে এবং গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অনান্যের মধ্যে বিএসইসির কমিশনার ও উর্ধ্বতন কর্মকর্তারা এবং ডিবিএস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৯ ডিসেম্বর ২০১৭)