Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 16:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামী দিনে কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিতে ‘স্ট্রাটেজিক সেশন’ সম্পন্ন করেছে পুঁজিবাজারের অন্যতম স্টেকহোল্ডার  ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

গত ১৫ ও ১৬ ডিসেম্বর  শুক্রবার ও শনিবার   মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্র্যাক লার্নিং  সেন্টারে এই ‘স্ট্র্যাটেজিক সেশন’টি আয়োজন করা হয়।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ কর্তৃপক্ষ জানায়, কোম্পানীকে আগামীর সাথে যুগোপযোগী করে কীভাবে এর প্রবৃদ্ধিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া যায়; সেটিই ছিলো এই  স্ট্র্যাটেজিক সেশনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে মূল সঞ্চালক হিসেবে ছিলেন ব্র্যাক ইপিএল স্টক বোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ এম এ রহমান।

আর সঞ্চালক সহযোগী হিসেবে ছিলেন ব্র্যাকইপিএল স্টক বোকারেজ লিমিটেডের হেড অব রিটেইল সেলস্ এ্যান্ড  ট্রেড এবং  হেড অব এইচ আর,  এ্যাডমিন এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স  আরিফুল হক মল্লিক।

এই অধিবেশনে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন  ব্র্যাক ইপিএল এর প্রত্যেক বিজনেস এবং অপারেশন হেড, শাখা ব্যবস্থাপক,  সেলস ইনচার্জবৃন্দ।

অনুষ্ঠানে প্রত্যেকেই তাদের নিজ নিজ“কর্ম কৌশলপত্র” উপস্থাপন করেন এবং প্রত্যেকেই  উপস্থাপিত কর্ম কৌশলসমূহের উপর বিস্তারিত আলোচনা করেন।

(এমআইআর/এসএএম/ ১৯ ডিসেম্বর ২০১৭)