Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 18:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশে ছড়ানো ছিটানো টাকা পুঁজিবাজারের মাধ্যমে একত্রিত শিল্পায়নে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার রাজধানীর একটি হোটেলে ‘দীর্ঘ মেয়াদী অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা; বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, তালিকাভূক্ত কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী, ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, খান ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবীর খান বক্তব্য রাখেন।

সেমিনার সভাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান।

শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়ন হয় দেশের মধ্যে থাকা ছড়ানো ছিটানো অর্থেই। তবে বিভিন্ন জনের হাতে সেই টাকা থাকায় তা সচারাচর কাজে আসে না। কিন্তু পুঁজিবাজারের যখন সাধারণ বিনিয়োগকারীরা সেই টাকা বিনিয়োগ করে তখনই তা একটি বড় মূলধন হয়ে ওঠে। আর তা শিল্পায়নে ভুমিকা রাখে।

শিল্মপন্ত্রী বলেন, পুঁজিবাজার এখন আগের চাইতে অনেক বেশি গতিশীল। সেখানে স্বচ্ছতা আনতে ইতোমধ্যে ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা করা হয়েছে।

তিনি বলেন, দেশে এখন যে অবকাঠামো উন্নয়ন হয়েছে তা শিল্পায়নের সহায়ক ভূমিকা রাখবে। এই অবস্থায় পুঁজিবাজারের মাধ্যমে ছাড়ানো ছিটানো টাকা একত্রিত হলে দেশের শিল্পায়ন হবে।

(এসএএম/ ২০ ডিসেম্বর ২০১৭)