Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 08:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পুষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার শুরু হচ্ছে ৪১তম জাতীয় সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।

চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করতে গতকালই ঢাকায় এসেছেন আইএএএফ সহসভাপতি ও এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট কাতারের জেনারেল দাহলান আল হামাদ। তিনদিনের সফরে ঢাকায় এসেছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে দেশের অ্যাথলেটিকসের অবস্থা দেখাতেই মূলত তাকে আনা হচ্ছে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু জানান, বাংলাদেশে এশিয়ান অ্যাথলেটিকসের প্রথম কোন বড় কর্তা আসছেন। আশা করি আমাদের খেলা দেখে তিনি বাংলাদেশের অ্যাথলেটিকস সম্পর্কে নতুন ধারনা নিয়ে যাবেন। পাশাপাশি তার কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তার প্রত্যাশা করছেন ফেডারেশনের কমৃকর্তরা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ফেডাশেনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম ও শাহ আলম এবং ইকবাল হোসেন, সদস্য জয়ন্ত কুমার দেব ও কবিরুজ্জামান কবির এবং ৪১তম জাতীয় এ্যাথলেটিক্সের পৃষ্ঠপোষক এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাজ্জাজ বিন মাহফুজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দাহলান আল হামাদ এশিয়ান অ্যাথলেটিকসের এই সভাপতি একই সঙ্গে আন্তর্জাতিক অ্যমেচার আথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) সহ-সভাপতি পদেও রয়েছেন। হামাদের তিনদিনের বাংলাদেশ সফরে বেশকিছু কর্মসূচিও নির্ধারণ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। আজ বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রাত নয়টায় নগরীর একটি হোটেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে সাক্ষাত করেন তিনি। আগামীকাল সকাল ১০টায় ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। দুপুর ১২টায় ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হকের সঙ্গে সাক্ষাত করবেন।

বিকেল চারটায় সচিবালয়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সঙ্গে দেখা করবেন। শুক্রবার দুপুর তিনটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় সিনিয়র অ্যাথলেটিকসের উদ্বোধন করবেন। শনিবার সকালে ঢাকা ছেড়ে যাবেন দাহলান আল হামাদ।

জাতীয় এ্যাথলেটিক্সের এবারের আসরে দেশের ৬৪ জেলা, আট বিভাগ, বিশ্¦বিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও সার্ভিসেস দলের প্রায় ৫০০ অ্যাথলেট অংশ নেবে। তিনদিনের প্রতিযোগিতায় পুরুষদের ২২টি এবং মহিলাদের ১৪টি ইভেন্টে অংশ নেবে। প্রতিয়োগিতার বাজেট প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকা যার মধ্যে আট লাখ টাকা প্রদান করবে পৃষ্টপোষক প্রতিষ্ঠান। রবিবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপনী ঘোষনা করবেন ফেডারেশনের সভাপতি এ এস এম আরী কবির।

(এমআইআর/ ২১ ডিসেম্বর ২০১৭)