Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 09:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রিহ্যাব মেম্বার ছাড়া কেউ রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব ফেয়ার ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবাসন খাতের বিদ্যমান সমস্যা নিয়ে অর্থমন্ত্রীর সাথে কথা বলেবেন বলেও এসময় আস্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী রিহ্যাব ফেয়ারের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যু, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী

(শাওন),এমপি। তিনি অর্থনীতিতে আবাসন খাতের নানা অবদানের কথা 

 

 

তুলে ধরেন। এই রিহ্যাব ফেয়ার ক্রেতা ও বিক্রেতার মধ্যে মেল বন্ধন গড়ে দিবে বলে উল্লেখ

করেন নুরুন্নবী চৌধুরী (শাওন),এমপি ।

অনুষ্ঠানে রিহ্যাবের সহ সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, সহ সভাপতি (ফিন্যন্স) প্রকৌশলী সোহেল রানা, রিহ্যাব পরিচালক ও ফেয়ার কমিটির চেয়ারম্যান মো: শাকিল কামাল চৌধুরী, রিহ্যাব পরিচালক ও প্রেস এ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান কামাল মাহমুদ সহ অন্যান্য শীর্ষ নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

আবাসন খাতের একমাত্র বাণিজ্য সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ মেলার আয়োজন করে। ৫ দিনব্যাপী এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। মেলায় ২০৫টি স্টল রয়েছে । মেলার কো-স্পন্সর হিসেবে অংশ নিয়েছে ২৪টি প্রতিষ্ঠান। এছাড়া ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং ১৩টি আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

মেলা উপলক্ষে নানা উপহার সহ এককালীন মূল্য পরিশোধে ফ্ল্যাট ও প্লটে ছাড় দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রবেশ মূল্য ৫০ টাকা। তবে ১০০ টাকার মাল্টিপল টিকেট দিয়ে যে কেউ ৫বার মেলায় প্রবেশ করতে পারবেন।

এন্ট্রি টিকিটের র‌্যাফেল ড্র’তে ১ম পুরস্কার থাকছে একটি প্রাইভেট কার, ২য় পুরস্কার একটি মোটর সাইকেল, ৩য় পুরস্কার একটি ফ্রিজ, ৪র্থ পুরস্কার ৪২ ইঞ্চি টিভি, ৫ম পুরস্কার ১টি ওয়াশিং মেশিন। এছাড়া ৬ষ্ঠ থেকে ১০ম পুরস্কার মোবাইল ফোন।

(এমআইআর/এসএএম/ ২১ ডিসেম্বর ২০১৭)