Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 09:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চট্টগ্রামের হালিশহরে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১১২তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফরমান আর চৌধুরী বলেন, চট্টগ্রাম জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে।

এছাড়াও হালিশহরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় শাহ্জালাল ইসলামী ব্যাংক অর্থায়ন করবে এবং এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে শাহ্জালাল ইসলামী ব্যাংক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক রশিদ সারোয়ার, ব্যবসায়ী মমিনুল ইসলাম প্রমুখ।

(এএইচএন/ ২৩ ডিসেম্বর, ২০১৭)