Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 09:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডটকম এবং ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এর মাধ্যমে গ্রাহকরা বেস্ট ইলেকট্রনিক্সের কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য এখন থেকে বাগডুমের ওয়েবসাইটে পাবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে জামান গ্রুপের প্রধান কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন বাগডুমের সিইও মিরাজুল হক এবং বেস্ট ইলেকট্রনিক্সের পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক। এছাড়া উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারাও এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে হিটাচি, প্যানাসনিক, শার্প, কোনিয়ন, ওয়ার্লপুল, ফিলিপ্স, মিডিয়া, তোশিবার সব হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্সসহ ইলেকট্রিক্যাল ও পাওয়ার পণ্য বাগডুম ডটকম-এর মাধ্যমে কেনা যাবে।

এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা কোনিয়ন ইলেকট্রনিক্সের যে কোনো পণ্য কিনে পাবেন ১০ শতাংয়শ মূল্যছাড় এবং সব পণ্যে বাগডুম ডট কম-এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি।

চুক্তির বিষয়ে সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, “বাগডুম-এর ই-কমার্স প্ল্যাটফর্মের উন্নত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা এখন এক ক্লিকেই উপভোগ করতে পারবেন বেস্ট ইলেকট্রনিক্স-এর অনুমোদিত ইলেকট্রনিক্স পণ্যগুলো।”

 

(এএইচএন/ ২৩ ডিসেম্বর, ২০১৭)