Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 19:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘অন্তরজ্বালা’ মুক্তির এক সপ্তাহের মাথায় মুক্তি পেল চিত্রনায়িকা পরীমনির আরেক চলচ্চিত্র ‘ইনোসেন্ট লাভ’। শুক্রবার দেশজুড়ে ৫৮টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন এর নির্মাতা।

ছবিটি নির্মাণ করেছেন যুগল পরিচালক অপূর্ব-রানা। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত জেফ।

এ চলচ্চিত্রে নিজের অভিনয়কে ‘অপরিপক্ক’ বলে আখ্যায়িত করেছেন পরীমনি।

কারণ হিসেবে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় বছর চারেক আগে সিনেমাটির শুটিং হয়েছে। তখন তিনি নিতান্তই নতুন অভিনেত্রী ছিলেন।

সিনেমাটি ঢাকার মধ্যে মধুমিতা, সনি, চিত্রামহল, আনন্দ বিজিবি, মুক্তি, সেনা, গীত, রাজমনি, পুরবী নিউ গুলশান, রানী মহল সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

এতে পরী-জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, কাবিলাসহ আরো অনেকে।

চলতি বছরের ১৬ অগাস্ট সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। এর আগে ২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় সিনেমার মহরত হয়।

এতে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, পড়শী, রাজিব, মুন, লিজা, তানজিন রুমা ও রুপম।

 

(এএইচএন/ ২৩ ডিসেম্বর, ২০১৭)