Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 20:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বেশ কয়েকটি গানের ভিডিওতে তানজিন তিশা মডেল হিসেবে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন। সেই তালিকায় এবার যোগ হলো আরও একটি গানের ভিডিও। এবার তিশা মডেল হয়েছেন সুস্মিতা আনিসের গাওয়া ‘তোমার আকাশ’ গানের ভিডিওতে।

পুরো ভিডিওর শুটিং হয়েছে নেপালে। এই মাসের মাঝামাঝিতে নেপালের পোখারায় হয় শুটিং। এতে তিশার সঙ্গে ভিডিওতে এক নেপালি মডেলকেও দেখা যাবে। তাঁর নাম নারায়ণ ঢাকাল।

‘তোমার আকাশ’ গানটি লিখেছেন সোহেল আরমান। এর সুর ও সংগীত করেছেন অদিত। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান। পরিচালক জানান, সম্পাদনার কাজ শেষে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভিডিওটি ইউটিউবে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, এর আগে তানজিনা তিশাকে মডেল হিসেবে ইমরানের গান ‘বলতে বলতে চলতে চলতে’, হাবিব ওয়াহিদের ‘বেপরোয়া মন’ ও চন্দন সিনহা-সিঁথি সাহার ‘আঙুল ছুঁয়েছে’ গানগুলোয় দেখা গিয়েছিল।

(এএইচএন/ ২৩ ডিসেম্বর, ২০১৭)